শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ রাজনীতিবিদ ময়নুল ইসলাম

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ রাজনীতিবিদ ময়নুল ইসলাম

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ রাজনীতিবিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক পলিটব্যুরো সদস্য, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গড়ে উঠা ১৫ দলীয় জোট লালমনিরহাট জেলার আহবায়ক, লালমনিরহাট জেলার সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের অগ্রণী সৈনিক, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের পিপি রোটারিয়ান ময়নুল ইসলাম। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে তাঁকে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

 

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মরদেহ লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে নিয়ে আসা হলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন এবং তাঁর কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট এন্তাজুর রহমান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবির, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম এরশাদ হোসেন জাহাঙ্গীর, লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, মরহুমের ছোট ভাই নজরুল ইসলাম বাবলু, বড় ছেলে রিফাত প্রমুখ। সঞ্চালক ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ। নামাজে জানাজা পড়ান দারুল মাকাম জামে মসজিদের পেশ ঈমাম হাসান আলী আনছারি।

 

উল্লেখ্য যে, বুধবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ১০মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে প্রবীণ রাজনীতিবিদ ময়নুল ইসলাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৮বছর।

 

প্রবীণ রাজনীতিবিদ ময়নুল ইসলাম-এঁর মৃত্যুর খবরে লালমনিরহাটের বিভিন্ন অঙ্গনে এবং তাঁর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ রাজনীতিবিদ ময়নুল ইসলামের পরিবারে স্ত্রী, ২ছেলে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone