শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার
বেগম খালেদা জিয়া’র মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে সমাবেশ

বেগম খালেদা জিয়া’র মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে সমাবেশ

আলোর মনি রিপোর্ট: বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশ স্বাধীনে খালেদা জিয়ার অবদান অস্বীকার করলে হবে না। যুদ্ধকালীন সময়ে জনগনকে সংগঠিত করেছেন তিনি। তাই তাকে মুক্তিযোদ্ধা বললে ভুল হবে না। এই মুক্তিযোদ্ধার মুক্তি ভিক্ষা নয় এটি অধিকার। তাই এ অধিকার আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনা হবে।

 

বেগম খালেদা জিয়া’র মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে লালমনিরহাট জেলা-বিএনপি আয়োজিত এক সমাবেশে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে এসব কথা বলেন তিনি। লালমনিরহাট জেলা শহরের আলোরুপা মোড়ের দলীয় কার্যালয়ের সংলগ্ন লালমনিরহাট প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার ভাষণ নয়, ৭১ সালে পাকিস্তানী বাহিনী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছিলেন, তিনি বিদেশে না গিয়ে দেশে থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করার চেষ্টা করেছিলেন, তাই খালেদা জিয়াও মুক্তিযোদ্ধা।

 

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাজপথ দখল করে নেন, রাজপথ থেকেই সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে সু-চিকিৎসার ব্যবস্থা করাতে হবে।

 

বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ রংপুর ও কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

এর আগে সকাল থেকে সমাবেশে অংশ নিতে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে কর্মীরা মিছিলে নানা শ্লোগান দিয়ে আসতে থাকে। এ সময় জেলা শহরের বিভিন্ন মোড়ে পুলিশ তাদের বাঁধা দেয়। সকাল থেকেই জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে শক্ত অবস্থানে ছিলো পুলিশ। পরে মিছিলে শ্লোগান না দিয়ে সমাবেশে যোগ দেয় তারা।

 

এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সমাবেশে বাঁধা দিতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশকে দিয়ে সড়কে যানবাহন রেখে ব্যারিকেড দেয়া হয় যাতে বেশি সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নিতে না পারেন। কিন্তু নেতাকর্মীরা পুলিশী বাঁধা উপেক্ষা করে সমাবেশে যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone