শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ উফশী জাতের কলা এ বছর ১শত ২৩হেক্টর জমিতে চাষ হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল
করোনা আক্রান্ত লালমনিরহাট জেলা জজ সিএমএইচের আইসিইউতে

করোনা আক্রান্ত লালমনিরহাট জেলা জজ সিএমএইচের আইসিইউতে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) ফেরদৌস আহমেদ (৫৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন।

 

লালমনিরহাট আদালত সূত্র ও ওই বিচারকের আত্মীয়রা জানান, ফেরদৌস আহমেদ গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন এবং গত ৪ জুন আদালতে বিচার কাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান। এরপর অসুস্থ্য হয়ে পড়লে করোনা ভাইরাস পরীক্ষা করানো হয়। রিপোর্টে পজেটিভ ধরা পড়ার পরেই তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। বর্তমানে তার রক্তে অক্সিজেনের পরিমান ওঠানাম করছে। তার নিকট আত্মীয় ও পরিচিতিজনরা তার প্লাজমা থেরাপির জন্য এবি পজেটিভ গ্রুপের ডোনার খুঁজছেন।

 

জেলা ও দায়রা জজের সাবেক সহকর্মী ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকির হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি প্লাজমা সংগ্রহ করার। বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্যারের সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া চাচ্ছি।

 

সিনিয়র জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের জামাতা লেঃ কর্নেল সাজ্জাদ বলেন, আমার শ্বশুর এখন সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। আমরা এবি পজেটিভ রক্তের প্লাজমা খুঁজছি। আপনাদের সন্ধানে থাকলে, প্লিজ দ্রুত জানান।

সূত্রঃ দৈনিক বণিক বার্তা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone