শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
এক সঙ্গে তিন সন্তানের জন্ম : বৃষ্টি উপেক্ষা করে খাদ্য নিয়ে প্রসূতির বাড়ীতে ইউএনও

এক সঙ্গে তিন সন্তানের জন্ম : বৃষ্টি উপেক্ষা করে খাদ্য নিয়ে প্রসূতির বাড়ীতে ইউএনও

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রামে রোকসানা বেগম (২৭) নামের এক নারী এক সঙ্গে ৩টি সন্তান জন্ম দিয়েছেন। রোকসানা বেগম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের জনাব আলীর স্ত্রী।

 

গত সোমবার ৮ জুন বিকালে রংপুরে আদর্শ জেনারেল ক্লিনিকে তিনি তিন সন্তান প্রসব করেন। তিন সন্তানের তিনটি ছেলে। এক সঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করেন।

 

অসহায় পরিবারে এক সঙ্গে তিন সন্তানের জন্মের খবর বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের মাধ্যমে জানতে পেয়ে গতকাল রবিবার ১৪ জুন বিকালে ওই মা ও সন্তানদের খোঁজ-খবর নিতে বৃষ্টি উপেক্ষা করে দেখতে গেছে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান।

 

তিনটি সন্তানের জন্ম দেওয়া ওই পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান ওই প্রসূতি মায়ের জন্য পুষ্টির খাদ্য ও নগদ অর্থ দেন। এ সময় বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, বুড়িমারী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, তিন সন্তান জন্ম দেওয়া পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমি তাদের রংপুরে ক্লিনিকে যাতায়াত খরচ ও নগদ অর্থ দিয়েছি। প্রসূতি মায়ের খাদ্যের ব্যবস্থা করেছি। এছাড়াও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাদেরকে দেখতে আসেন। নগদ অর্থ ও খাদ্য সহায়তা করেন।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, আমি ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারি বুড়িমারীতে একটি অসহায় পরিবারে এক সঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। খবর পেয়ে বিকালে নবজাতক ও প্রসূতি মাকে দেখতে গিয়েছি। মায়ের স্বাস্থ্য সুরক্ষার জন্য পুষ্টিকর খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়া হয়েছে। তাদের পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone