শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদী ও সম্ভাবনার লালমনিরহাট ‎সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ এ আলোচনার কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী ‎লালমনিরহাটে দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. আবু তাহেরের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত ‎মেয়াদ উত্তীর্ণ হলেও তিস্তা রেলওয়ে সেতু ঝুঁকিপূর্ণ নয়-রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গ্রাম বাংলায় কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় কাকতাড়ুয়া মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মধু সুদন রায়ের প্রচারণা শুরু কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার
লালমনিরহাটে জয়িতাদের সম্মাননা প্রদান

লালমনিরহাটে জয়িতাদের সম্মাননা প্রদান

আলোর মনি রিপোর্ট: বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) এ লালমনিরহাট জেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে ২৫ নভেম্বর ২০২১ হতে ১০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাট কার্যালয়ের উপ-পরিচালক সালমা জাহান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। বক্তব্য রাখেন সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা প্রাপ্ত হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোঃ রাশেদা খাতুন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ জেসমিন নাহার বেগম, সফল জননী নারী মোছাঃ মকসুম আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ আকলিমা খাতুন মুক্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছাঃ জোসনা হাকিম ও লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা প্রাপ্ত হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ রাশেদা খাতুন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ জেসমিন আরা পারভীন, সফল জননী নারী মোছাঃ মকসুম আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ আকলিমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছাঃ জোসনা হাকিম। তাঁদের প্রত্যেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone