শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
৩দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা শুরু

৩দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা শুরু

আলোর মনি রিপোর্ট: ৩দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা শুরু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে তাবলীগ জামাতের আয়োজনে ইজতেমাটি শুরু হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।

জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে ইজতেমার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করে শুরু হলো এ ইজতেমা। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলাসহ আশপাশের জেলার কয়েক হাজার মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হয়েছেন। এদিকে আগত মুসল্লিদের থাকার জন্য পুরো মাঠে সামিয়ানা সাটানো হয়েছে। তৈরি করা হয়েছে পর্যাপ্ত ওযু ও গোসলের ব্যবস্থা। বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তাছাড়াও সার্বক্ষণিক ওয়াচ টাওয়ারে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone