শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অভিযানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ
লালমনিরহাটে সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

লালমনিরহাটে সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

আলোর মনি রিপোর্ট: বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট গ্রামের বলাইয়েরহাট বাজারের লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন বেগম জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, সীমান্তে নিহত ইদ্রিসের ভাই একরামুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্যে বলেন, সীমান্তে দেখামাত্র পাখির মত গুলি করে মানুষ হত্যা পৃথিবীর কোন দেশের সীমান্তে নেই। যাহা বাংলাদেশের সীমান্তে অহরহ ঘটতে দেখা যায়। বিএসএফের এমন নির্মম হত্যা দ্রুত বন্ধ করতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুটনৈতিক তৎপরতা চালাতে হবে। সীমান্তের কৃষক আজ নিজের জমির ফসল কাটতে যেতে পারে না। সীমান্ত সংলগ্ন নদীতে নিজ দেশের অভ্যন্তরে মাছ ধরতে যেতে পারে না। লাশ হতে হয়। সেই লাশ ফেরত পর্যন্ত দেয় না। নিহতের পরিবারের লোকজনকে লাশ দেয়ার দাবি জানান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যু শয্যায়। তার চিকিৎসা নিয়ে সরকার তামাশা করছে। দ্রব্যমূল্যের দাম লাগামহীন ঘোড়ার মত দৌড়াচ্ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে। মানুষ পরিত্রাণ চায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone