শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
লালমনিরহাটে পাঁচবার পরাজিত হবির কপাল খুলল ষষ্ঠবারে

লালমনিরহাটে পাঁচবার পরাজিত হবির কপাল খুলল ষষ্ঠবারে

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাবিবুর রহমান ওরফে হবি (৬৬)। কিন্তু একবারও জয়ের দেখা মেলেনি তার। অবশেষে ষষ্ঠবারে এসে তার কপাল খুলল। আসন্ন উপ-নির্বাচনে এলাকাবাসী সবাই মিলে তাকে ওয়ার্ডের একক প্রার্থী করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ওয়ার্ডে তিনিই একমাত্র প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন হাবিবুর রহমান ওরফে হবি।

 

হাবিবুর রহমান ওরফে হবি সাংবাদিকদের বলেন, কাউন্সিলর হতে পেরে আমার মনের আশা পূরণ হয়েছে। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। পাঁচবার নির্বাচন করার পর আমি ষষ্ঠবার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছি। এর আগের প্রতি নির্বাচনে আমি দ্বিতীয় হয়েছি।

 

গত ১৪ ফেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন কুদরত এলাহী বাবুল। তিনি গত আগস্ট মাসে মারা যাওয়ার পর ওই পদে ২৮ নভেম্বর উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone