শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান
এক ঘন্টার জন্য লালমনিরহাট পৌরসভার মেয়র হলেন সুম্মা

এক ঘন্টার জন্য লালমনিরহাট পৌরসভার মেয়র হলেন সুম্মা

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্টঃ এক ঘণ্টার জন্য লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন করেছেন সাইয়েদা ইসলাম সুম্মা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী।

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে মেয়রের রুমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলা শাখা।

বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু জাহেদ ভুট্টু, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনটিসিএফ) লালমনিরহাট জেলার উপদেষ্টা তৌহিদুল ইসলাম লিটন, জেলা ভলান্টিয়ার রায়হান হোসেন রনি, সভাপতি আল মামুন মেহেদীসহ লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, শিশু সাংবাদিক, গবেষক, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ফাহিম শবনম সায়ন্তী।

 

ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র রেজাউল করিম স্বপন ও দায়িত্ব গ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলা শাখার চাইল্ড পার্লামেন্ট ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাইয়েদা ইসলাম সুম্মা।

 

এ সময় শিশু মেয়র সাইয়েদা ইসলাম সুম্মা বলেন, বর্তমানে লালমনিরহাট পৌরসভার যোগাযোগ, ড্রেন, পরিবেশ এবং সৌন্দর্য বর্ধনে ব্যাপক কাজ চলমান। লালমনিরহাট পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে তিনি কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন।

 

সাইয়েদা ইসলাম সুম্মা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি এখন প্রতীকী মেয়র হয়েছি। এতে ভালো লাগছে।

 

মেয়র রেজাউল করিম স্বপন বলেন, কন্যা শিশুদের সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে। তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। আজ আমার খুবই ভালো লাগছে এ রকম একজন কন্যা মেয়রের চেয়ারে বসে তার অবস্থান থেকে বক্তব্য দিচ্ছে।

 

পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম লামইয়া ইবনাত মৌমিতা, দ্বিতীয় দিপ্ত বর্মন, তৃতীয় সুবহানা ইসমাত তোয়াকে কৃতিত্ব স্মারক ও তাসমিম খুসবু মিম, রাজিয়া সুলতানা শিমুকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone