শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
লালমনিরহাটে ইউপি নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

লালমনিরহাটে ইউপি নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

আলোর মনি রিপোর্টঃ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যা পদের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নে ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

জানা যায়, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান, সালেকুজ্জামান প্রামাণিক, ইছরাউল হক, ফিরোজুর রহমান নান্নু, রাসেল মাহমুদ, আল আমিন, বখতিয়ার রহমান।
ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী, আবু তালেব, গোলাম কিবরিয়া রিপন, আনোয়ার হোসেন, আজহারুল ইসলাম।
কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কান্তেশ্বর রায়, ওমর মাহমুদ চিশতি, সাইফুল ইসলাম অপু, মাঈদুল ইসলাম, আলা উদ্দিন আলাল।
সারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক প্রধান, বাদশা আলমগীর, কবির হোসেন, মজিদুল ইসলাম, নাদিরুল ইসলাম মানিক, মাহফুজার রহমান।
সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোহরাব, এনামুল হক, আসাদুজ্জামান লিপু, আব্দুল্লাহ আল মামুন, সামসুদ্দিন।
ভাদাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণকান্ত বিদুর, রবিউল ইসলাম বাবুল, নুর আলম, সফিউল্লাহ।
পলাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শওকত আলী, খায়রুল বাশার, আবু হিয়া ইউনুছ, আলাউল ইসলাম ফাতেমী, তাহেরুল ইসলাম, জিহাদ আল আজাদ।
মহিষখোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেক হোসেন চৌধুরী, মমতাজ উদ্দিন, নুর আলম শেফাউল, বেলাল হোসেন, কামরুল হাসান, মশিউর রহমান।
বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা, ২০ অক্টোবর যাচাই-বাছাই, ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone