শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত
লালমনিরহাট পৌরসভায় নেপালের ডিপুটি হাই কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা

লালমনিরহাট পৌরসভায় নেপালের ডিপুটি হাই কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: রোববার (১০ অক্টোবর) বিকাল ৫টায় লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে লালমনিরহাট পৌরসভার আয়োজনে বাংলাদেশে নিযুক্ত নেপালের ডিপুটি হাই কমিশনার শ্রী কুমার রাই-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের ডিপুটি হাই কমিশনার শ্রী কুমার রাই। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিত্ব জয়ন্ত কুমার দেব, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত, কেন্দ্রীয় সার্বজনীন কাচারীবাড়ি দুর্গা মন্দিরের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস পল্টন প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, মাতৃ জুয়েলার্সের প্রোঃ দুলাল চন্দ্র কর্মকার, লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম, রবিউল ইসলাম আউয়াল, সচিব হাসানুজ্জামান বসুনীয়া, হিসাব রক্ষক শফিকুল ইসলাম পাটোয়ারীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone