শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অভিযানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ
বেগুনি রঙের ধান চাষ জনপ্রিয়তা পাচ্ছে

বেগুনি রঙের ধান চাষ জনপ্রিয়তা পাচ্ছে

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি গ্রামে এবারই প্রথম রোপণ করা হয়েছে বেগুনি রঙের নতুন ধান।

 

এই ধান চাষে কৃষকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। বেগুনি রঙের নতুন ধানের খেত দেখতে আগ্রহী মানুষেরা ভিড়ও করছে।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি গ্রামের এক কৃষক পরীক্ষামূলক চাষ করতে এক কেজি ধান নিয়ে চাষাবাদ করেন।

 

শুরুতেই সবুজের মধ্যে ধূসর রঙের খেত দেখে অনেকেই মনে করতেন খেতটি অযত্নে মরে গেছে।

 

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধানগাছের পাতা গাঢ় বেগুনি রং ধারণ করে। প্রতিদিন এই খেত দেখতে উৎসুক মানুষ ভিড় করে। অনেক কৃষক আগামী মৌসুমে এই ধানের চাষ করতে কৃষকের সাথে যোগাযোগ করছেন।

 

সরেজমিনে দেখা যায়, ধান গাছের বেগুনি রং আরও গাঢ় রং ধারণ করেছে। ফলন ভালো হবে বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা।

 

চর কুলাঘাট গ্রামের এস এম হাসান আলী বলেন, নতুন এই ধান দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে। এ ধান একর প্রতি প্রায় ৫০ থেকে ৫৫ মণ উৎপাদন হবে। ধানগাছে শীষের সংখ্যা অনেক বেশি, অনেক পুষ্টিগুণ সম্পন্ন। এ ধানের ভাত খেলে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগের মতো আরও অনেক রোগ প্রতিরোধের ঝুঁকি কমায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone