শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
লালমনিরহাটে শিয়ালের আক্রমণে ১০জন আহত

লালমনিরহাটে শিয়ালের আক্রমণে ১০জন আহত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে আকস্মিক শিয়ালের আক্রমণ কমপক্ষে ৫জন নারীসহ ১০জন আহত হয়েছেন। এরপর থেকে ফুলগাছ গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আকিস্মকভাবে বিকাল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ক্ষেতে কাজ করার সময় ৫জন নারীকে আকস্মিক ভাবে শিয়াল আক্রমণ করে। এতে করে তারা আহত হয়েছেন।

 

ফুলগাছ গ্রামের ব্যবসায়ী পুলিন চন্দ্র সাংবাদিকদের জানান, নবদ্বীপের বেগুন ক্ষেতে কাজ করার সময় হঠাৎ একটা শিয়াল সবার উপর আক্রমণ করে কামড়াতে থাকে । এ সময় তাদের আত্মচিৎকারে আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদেরকেও আক্রমণ করে। এদের শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়েছে। শিয়ালের কামড়ের জায়গা ছিড়ে নিয়েছে। এভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটছে এই মানুষের মাংস খেকো শিয়াল। যাকে সামনে পাচ্ছে তাকেই কামড় দিয়ে ছিড়ে নিচ্ছে শরীরের মাংস। কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও বাকিরা লালমনিরহাট সদর হাসপাতালে যান। এদের মধ্যে ২জন কিশোর, বাকীরা সবাই মহিলা। তাছাড়াও একটি গরুকেও কামড়ছে। এতে এলাকা বাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ মনজুর মোর্শেদ দোলন বলেন, শেয়ালের কামড়ে আহতরা প্রাথমিক চিকিৎসা নিলেও সবাইকে জলাতংকের টীকা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone