শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সেই নির্যাতিত শিশুর পাশে জাতীয় মানবাধিকার কমিশন

সেই নির্যাতিত শিশুর পাশে জাতীয় মানবাধিকার কমিশন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে সেই নির্যাতিত শিশুর পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। ব্যবস্থা গ্রহণের জন্য রোববার (৫ সেপ্টেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, লালমনিরহাট পুলিশ সুপার ও লালমনিরহাট জেলার কমিশনের সংশ্লিষ্ট প্যানেল আইনজীবী শরিফুল ইসলাম রাজুর কাছে পাঠানো হয়।

 

নির্যাতিত শিশুটিকে নিয়ে অনলাইন, পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর আইনের আশ্রয় লাভের অধিকার সাংবিধানিক অধিকার এবং শিশুর প্রতি এমন নিষ্ঠুুর নির্যাতনের অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। এ অবস্থায় অভিযোগের বিষয়ে দ্রুত মামলা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করে গৃহীত ব্যবস্থা আগামী ১০ অক্টোবরের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করতে পুলিশ সুপারকে বলা হয়েছে।

 

জাতীয় মানবাধিকার কমিশন লালমনিরহাট জেলার প্যানেল আইনজীবী শরিফুল ইসলাম রাজু জানান, রোববার দুপুরে মানবাধিকার কমিশনের ওই চিঠি পেয়ে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান।

 

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিল শিশু হাসিনা। ঢাকায় এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে শিশুটি নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone