শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত
বিএসএফের গুলিতে ২জন বাংলাদেশী নিহত

বিএসএফের গুলিতে ২জন বাংলাদেশী নিহত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র গুলিতে ২জন বাংলাদেশী সাগর (২৭), ইউনুস (৩০) নিহত হয়েছেন।

নিহত সাগর নীলফামারী জেলার ডালিয়া এলাকার বনেবরের পুত্র। অপর জন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল মিয়ার পুত্র ইউনুস।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার (২৯ আগস্ট) ভোরে শ্রীরামপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের (৮৪৩) ভারতীয় গরু ব্যবসায়ীদের কাছে থেকে ৫/৬জন বাংলাদেশী গরু আনতে যায়।

এ সময় ভারতের কোচবিহার ১৪৭ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই ২জন মারা যায়। তবে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হয়।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone