শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার ১ম অধিবেশন ও পরিচিতি সভা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার ১ম অধিবেশন ও পরিচিতি সভা

আলোর মনি রিপোর্ট: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২১-২০২৩ খ্রিঃ এর ১ম অধিবেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি চত্ত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা এ ১ম অধিবেশন ও পরিচিতি সভা আয়োজন করে।

সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সভাপতি এস দিলীপ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক জীবন রায়, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দেব দাস রায় বাবুল, পরেশ চন্দ্র রায়, সহ-সভাপতি সুবল চন্দ্র বর্মণ, জগনাথ ঘোষ, সুশান্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone