শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখলের প্রতিবাদে- মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখলের প্রতিবাদে- মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আলোর মনি রিপোর্ট: বুধবার (১১ আগস্ট) বিকাল ৪টায় শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্ত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে খুলনার রূপসায় শিয়ালী গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়াখালী কলাপাড়ার রাখাইন এলাকায়, মৌলভীবাজার কুলাউড়ার অধিবাসীসহ দেশের নানান স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখলের প্রতিবাদে- মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন, লালমনিরহাট জেলা শাখার সভাপতি অবিনাশ রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আদিতমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপকান্ত রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, সভাপতি বিভূতি ভূষণ রায় বসুনিয়া বিভূ, পেশাজীবি ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক সুশান্ত রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার গণসংযোগ সম্পাদক সুবল রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, সভাপতি হীরা লাল রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌরসভা শাখা সাধারণ সম্পাদক মুহিন রায়সহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট পৌরসভা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধু সুদন রায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone