শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
সাভারে অধ্যক্ষ হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

সাভারে অধ্যক্ষ হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

আলোর মনি রিপোর্ট: সাভারস্থ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন।

 

বুধবার (১১ আগস্ট) সকাল ১১টায় হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় গোল চত্ত্বরে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বক্তব্য রাখেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জুর হোসেন মজনু, আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা মঞ্চে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিপন, ছাতনেতা মোহন, জুয়েল প্রমুখ।

 

এদিকে আজ বুধবার ভোরে নিজ বাড়ি হাতীবান্ধায় মিন্টু চন্দ্র বর্মনের লাশ দাহ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, নিহত মিন্টু চন্দ্র বর্মণ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়াইপাড়া গ্রামের শরৎ চন্দ্রের বড় পুত্র। তিনি দীর্ঘ দিন ধরে ঢাকায় বসবাস করতেন। এছাড়া সে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। গত মঙ্গলবার (১৩ জুলাই) আশুলিয়ার জামগড়া সংলগ্ন বেরন এলাকার রূপায়ণ মাঠের নিজ বাসা স্বপ্ন নিবাস থেকেই নিখোঁজ হয়। ৭দিন বিভিন্ন জায়গায় খোঁজ করে অবশেষে ২২ জুলাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ। আর ৯ আগস্ট সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণে লাশ উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone