শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
খেলাধুলা ও সংস্কৃতিকেও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং শাড়ী ও প্রান্ট পিছ জব্দ আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ
হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ

হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ করোনাকালীন কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী-পেশার ১২৪ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী মানবিক সহায়তা ও ৪৩জন মায়ের হাতে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

 

এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মঙ্গলবার (১০ আগস্ট) সকালে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ১২৪ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই উপহার সামগ্রী।

 

উপহার সামগ্রী প্রদান উদ্বোধনের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি বলেন, ‘করোনাসহ যে কোন দুর্যোগের সময় মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনাকালীন সময়ে যাতে কোন গরীব, অসহায় দরিদ্রপীড়িত মানুষ অনাহারে না থাকেন সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক উপহার প্রদান করা হচ্ছে।’

 

এ সময় গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আমরা বিপদে আপদে আমাদের অভিভাবক গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয়কে সব সময় পাশে পেয়েছি। আপনারা আমাদের অভিভাবকের জন্য দোয়া করবেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি উপস্থিত থেকে এই মানবিক সহায়তা প্রদান উদ্বোধন করেন। এ সময় গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone