শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
বুড়িমারী স্থল বন্দর বন্ধ করে দিলো ভারতীয় লোকজন

বুড়িমারী স্থল বন্দর বন্ধ করে দিলো ভারতীয় লোকজন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ৭৯দিন পর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দর অাজ বুধবার সকালে চালু হলে দুপুরে তা বন্ধ করে দিয়েছে ভারতীয় লোকজন। ফলে বাংলাদেশী কোন ট্রাক ভারতে ঢুকছে না এবং ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে না। বুড়িমারী স্থল বন্দরের পুলিশ কর্মকর্তা অানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয় লোকজন জানান, সকালে থেকে পণ্যবাহী বাংলাদেশী ২৫টি ট্রাক ভারতে ঢুকে এবং ভারত থেকে ৪৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। দুপুরের পর বুড়িমারী স্থল বন্দরের অপর পাশে চ্যাংরাবান্ধা স্থল বন্দর এলাকার লোকজন করোনা অাতংকে জড়ো হয়ে বাংলাদেশী ট্রাক ঢুকতে বাধা দেয়। ফলে চ্যাংরাবান্ধা স্থল বন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়।

 

বুড়িমারী স্থল বন্দর ব্যবসায়ী সমিতির সম্পাদক অাবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, চালু হওয়া স্থল বন্দর কি কারণে বন্ধ হলো তা নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone