শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
দায়ের কোপে বৃদ্ধা মা রক্তাক্ত, অতঃপর ছেলে গ্রেফতার

দায়ের কোপে বৃদ্ধা মা রক্তাক্ত, অতঃপর ছেলে গ্রেফতার

আলোর মনি রিপোর্ট: বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগে ঘাতক ছেলে ইমান আলী (৫৮) কে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

 

শুক্রবার (৩০ জুলাই) রাতে ঘাতক ছেলেকে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।

 

গ্রেফতার ইমান আলী আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামে মৃত জসিম উদ্দিনের ছেলে।

 

মামলার অভিযোগে জানা যায়, আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের ইমান আলী তার বোন রহিমা বেগমের ক্রয়কৃত জমি দীর্ঘ দিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে। সেই জমি জবর দখলের প্রতিবাদ করায় কিছুদিন আগে ইমান আলী ক্ষিপ্ত হয়ে তার মা জামিলা বেওয়া (৮০) এর থাকার একমাত্র ঘরটি ভেঙে দেয়। যা নিয়ে একাধিক মামলা ও অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাননি বৃদ্ধা জামিলা। সেই বিরোধপুর্ন জমিতে প্রতিবছরের ন্যায় শুক্রবার (৩০ জুলাই) দুপুরে রহিমার ছেলে আব্দুল গফুর চাষাবাদ করতে গেলে ইমান আলী দলবল নিয়ে হামলা চালায়। নাতিকে বাঁচাতে এগিয়ে যান ইমান আলীর বৃদ্ধ মা জামিলা। এ সময় ইমান আলী দা দিয়ে কুপিয়ে বৃদ্ধা মায়ের হাতে রক্তাক্ত জখম করে। মায়ের চিৎকার শুনে অপর ছেলে শফিকুল ইসলাম, মেয়ে রহিমা ও জামাই রশিদ এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় ইমান আলী ও তার পরিবারের লোকজন। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বিচার চেয়ে শুক্রবার (৩০ জুলাই) রাতে ইমান আলীকে প্রধান করে ৭জনের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করেন ছোট বোন রহিমা বেগম। এ মামলায় রাতেই আদিতমারী থানা পুলিশ প্রধান অভিযুক্ত ইমান আলীকে গ্রেফতার করে।

 

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে আহত বৃদ্ধা জামিলা বেওয়া সাংবাদিকদের বলেন, পেটের ছেলে আমার বাড়ি ভেঙে দিয়েছিল, বিচার চেয়েও পাইনি। আজ সেই ছেলের দায়ের কোপে রক্তাক্ত হয়ে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়েছিলাম। অমানুষ ছেলের বিচার চাই।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছেলের হাতে বৃদ্ধা মা রক্তাক্তের ঘটনাটি বড়ই মর্মান্তিক। অভিযোগ পাওয়া মাত্রই লম্পট ছেলেকে গ্রেফতার করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone