শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটের নদীগুলোর চরে চাষ হচ্ছে বোরো ধান ‎লালমনিরহাটে নতুন দিনের ভাবনা বিনিময় অনুষ্ঠিত র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাইবার ফোর্স-জেডসিএফের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত ‎লালমনিরহাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাথর বোঝাই ট্রাক কাস্টমস নির্ধারিত এলাকার বাহিরে; নিরাপত্তা নিয়ে উদ্বেগ কৃষকেরা আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা ‎বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মিলন বাজার আবাসন এলাকায় মাদক ব্যবাসায়ীদের হামলায় ৪জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

বুধবার (২৮ জুলাই) মাদক ব্যবসাকে কেন্দ্র করে সুপারী চুরির বিচার মন মতো না হওয়া বিচারকদের সামনেই মাদক ব্যবসায়ীরা এ হামলা চালায়।

 

আহতরা হলেন- ওমর আলীর জামাই আনারুল হক, মেয়ে মমতাজ বেগম, ছেলে বেলাল হোসেন ও আরেক মেয়ে বিলকিস খাতুন।

 

এ ব্যাপারে ওই দিনই আনারুল হক বাদী হয়ে ৭জনকে আসামী করে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিলন বাজার আবাসন এলাকার মৃত মাগরিবের ছেলে ১নং আসামী আমির হোসেন খুট্টু (৩৫) দীর্ঘদিন ধরে গালামাল ব্যবসার আড়ালে বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করে আসছেন। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আবাসন এলাকায় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। মাদকসেবীরা নব নির্মিত আবাসনের ঘরগুলো মাদক সেবনে ব্যবহার করছেন।

 

কিছু দিন আগে মাদকসেবীরা টাকার অভাবে আমির হোসেন খুট্টুর নেতৃত্বে আবাসন এলাকার বেলালের সুপারি চুরি করে। সেই জন্য বুধবার (২৮ জুলাই) স্থানীয় কয়েকজনের উদ্যোগে বেলাল হোসেন ও আমির হোসেন খুট্টুর বিবাদ মিটানোর জন্য বিচারে বসে। কিন্তু বিচার মাদক ব্যবসায়ীর মন মতো না হওয়া বিচারকদের সামনেই আমির হোসেন খুট্টুর লোকজন হামলা চালায়।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone