শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
লালমনিরহাটে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

লালমনিরহাটে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায় প্রেমিকের ডাকে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের তেঁতুলতলা নয়ার দিঘী এলাকায় সোমবার (২৬ জুলাই) ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই তরুণীর বাড়ি কুড়িগ্রামে।

 

পুলিশ জানায়, স্বামীর সাথে দ্বন্দ্বের কারণে ওই তরুণী কিছুদিন ধরে বাবার বাড়ি এবং লালমনিরহাট সদর উপজেলায় নানার বাড়িতে অবস্থান করছিলেন। এর মধ্যে তিনি তেঁতুলতলা নয়ার দিঘী এলাকার আতিক নামে একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

 

সোমবার (২৬ জুলাই) বিকেলে আতিক তাকে বেড়ানোর কথা বলে নয়ার দিঘী পুকুর পাড়ে নিয়ে যান। সেখানে নির্জন স্থানে বিকেল থেকে তাকে ধর্ষণ করেন ৫-৬ যুবক। রাত ১০টার দিকে তাকে রেখে পালানোর সময় স্থানীয়রা বুঝতে পেয়ে লালমনিরহাট সদর থানায় জানালে পুলিশ তাকে উদ্ধার করে।

 

এ ঘটনায় মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে নয়ার দিঘী এলাকা থেকে একরাগ নামে এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ২জনের নাম উল্লেখ করে ৫-৬জনের নামে ধর্ষণ মামলা হয়েছে। এ মামলায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ধর্ষণে অসুস্থ তরুণীকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone