শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ১জন নিহত

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ১জন নিহত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আবুল কালাম আজাদ (৬৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার বৈরাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে মৃত মহির উদ্দিনের ছেলে মেহের আলী (৫৫) গংদের সাথে বিরোধ চলছিল চাচাতো ভাই আবুল কালাম আজাদের। বিরোধের জেরে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আবুল কালাম আজাদ এর বাড়ির পূর্বপাশে সেই জমি জমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিত ভাবে মেহের আলীর পক্ষে সাগর মিয়া, রুবি বেগম, আকলিমা বেগমসহ কয়েকজন আবুল কালাম আজাদের উপর হামলা করে এলোপাতাড়ি কিলঘুষি মারে এ সময় মেহের আলীর লোকজন আবুল কালাম আজাদের পুরুষাঙ্গ চেপে ধরে তাকে গুরুত্বর আহত করেন।

 

স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আবুল কালাম আজাদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় জানান, হাসপাতালে আসার আগেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone