শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

পরকীয়ার জেরে হত্যাকান্ড : ৩দিন পর অভিযোগ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে লালমনিরহাট জেলা লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খুনিয়াগাছ গ্রামের শাহার আলীর ছেলে আব্দুর রশিদ (৪৫) তার ছোট ভাইয়ের মৃত্যুর ৩দিন পর রোববার (২৫ জুলাই) সকালে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রশিদের ছোট ভাই আব্দুল জলিল গত ২২ জুলাই রাতে মারা যান। পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন সম্পন্ন করার চেষ্টা করা হয়। পরে বড় ভাই আব্দুর রশিদ খবর পেয়ে সেখানে পৌঁছে দেখতে পান তার ভাই আব্দুল জলিলের মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য রাখা হয়েছে। আব্দুর রশিদ তার অভিযোগে আরও উল্লেখ করেছেন তার ভাইয়ের নাক ও দেহের পিছনের অংশে রক্ত ঝরতে দেখেন।

 

লিখিত ঐ অভিযোগে আরও উল্লেখ রয়েছে, মৃত আব্দুল জলিলের স্ত্রী মমিনা বেগম (২৭) ও লালমনিরহাট জেলা শহরের তিন দিঘী মাঝাপাড়া বাজারের ঔষধ ব্যবসায়ী রমজান আলীর ছেলে গোলাম রব্বানী (২৮) এর মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। আর তারই জেরে বিভিন্ন সময় ঝগড়া বিবাদও হয়েছে জলিল ও মমিনা দম্পতির মাঝে। জলিলের স্ত্রী মমিনা, প্রেমিক  রব্বানী ও ভাই আশরাফুল ইসলাম (৪০) গত ২২ জুলাই রাত ১২টা থেকে রাত ২টার মধ্যে জলিলকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

 

ঐ এলাকায় সোমবার (২৬ জুলাই) দুপুরে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য লক্ষ করা যায়।

 

অভিযুক্ত মমিনার কাছে ঐ রাতে কি হয়েছিলো জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, রাতে বাড়িতে আশার পর তাকে খেতে বলি কিন্তু সে না খেয়ে শুয়ে পড়ে। তার কাছে কয়েকজন টাকা পাইতো তাই সে খুব চিন্তায় ছিলো। আমি পাশের বিছানায় দুই মেয়েকে সাথে নিয়ে ঘুমাই। ফজরে নামাজ পড়তে উঠে বাইরে থেকে তাকে ডাক দেই সে কোনো সারাশব্দ না করলে আমি চিৎকার দিলে আশপাশের লোকজন চলে আশে। পরে জানতে পারি সে মারা গেছে।

 

পরকীয়া প্রেমের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তার ভাশুর আব্দুর রশিদ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

 

কথিত ওই পরকীয়া প্রেমিক গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, তিনি একজন পল্লী চিকিৎসক। মানুষকে সেবা দেওয়াই তার কাজ। তিনি মৃত আব্দুল জলিলের দাফনের আগে গোসল দিয়েছেন। এটাই তার অপরাধ। তাই তার বিরুদ্ধে এই অভিযোগ।

 

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের বলেন, অনুসন্ধানের কাজ চলছে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone