শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল ইউনিয়ন সচিবের

লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল ইউনিয়ন সচিবের

আলোর মনি রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

রোববার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল হকের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে। তিনি প্রায় ১বছর থেকে ওই ইউনিয়নে সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।

 

চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু সাংবাদিকদের বলেন, গত মঙ্গলবার (৬ জুলাই) অসুস্থ হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে তার শরীরের অবস্থা অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসা চলাকালীন করোনা উপসর্গ দেখা দিয়ে রোববার ভোরে তিনি মারা যান।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় সাংবাদিকদের বলেন, হাসপাতালে থাকা কালীন তার শরীরে করোনা উপসর্গ ছিল।

 

তিনি আরও বলেন, সবাই সর্তক হয়ে চলাচল করতে হবে। না হলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone