শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মিড-ডে মিলের পুষ্টিকর খাবারের সঙ্গে বাড়ছে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি ট্রাক চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬ যাত্রী শুদ্ধাচার অনুশীলনে চল্লিশের চর্চা আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্যম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ৯৯টি বোতল এস্কাফ ও ২কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম
কালীগঞ্জে বাংলাদেশে জাতীয় বাজেটে যুব জনগোষ্ঠীর মানববন্ধন

কালীগঞ্জে বাংলাদেশে জাতীয় বাজেটে যুব জনগোষ্ঠীর মানববন্ধন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার ৯ জুন সকাল ১০টায় ডিসি রোড তুষভান্ডারে উন্নয়নের লক্ষ্যে ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটে যুব জনগোষ্ঠীর বিশেষ দাবি সমূহ নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের বিশেষ তাৎপর্যপূর্ণ গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশনের নিবাহী  পরিচালক নুরুজ্জামান অাহমেদ, প্রোগ্রাম অফিসার শাহানাজ স্মৃতি, টেকনিক্যাল অফিসার মনিরা সুলতানা, ইয়ুথ সদস্য লিজা মনি, স্বাধীন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, বাজেটে যুব জনগোষ্ঠীর প্রস্তাবকৃত  নিম্নবর্ণিত দাবীসমূহ তুলে ধরা হয়- করোনা ঝুঁকিতে থাকা তরুণ জনগোষ্ঠীর জন্য পৃথক স্বাস্থ্য সুরক্ষা  প্যাকেজ চাই, বেকার যুবদের জন্য সামাজিক  সুরক্ষা বেষ্ঠনির অাওতা  বৃদ্ধিরসহ ক্ষুদ্র ও মাঝারি  উদ্যোক্তাদের জন্য কর মওকুফ বা সুদ মুক্ত ঋণের ব্যবস্থা চাই, কার্যকর যুব উন্নয়নের জন্য সঠিক রূপরেখাসহ পরিকল্পনার স্বচ্ছ বাস্তবায়ন চাই, টেকসই উন্নয়ন নিশ্চিত করনে যুব ও নারীদের জন্য বিশেষ বরাদ্দ চাই, গুণগত কারিগরি শিক্ষা নিশ্চিতসহ প্রশিক্ষণ ও যুবদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিশেষ বরাদ্দ চাই, সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে পৃথক কিশোর-কিশোরী কর্ণার স্থাপন ও কাউন্সেলিংয়ের জন্য বিশেষ বরাদ্দ চাই, স্যানিটারী ন্যাপকিনের ব্যবহারকে উৎসাহিত করতে দাম কমানোর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ চাই, যুব ও নারী বাস্তব সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বিশেষ বরাদ্দ চাই, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে যুবদের অংশগ্রহণের সুযোগ চাই, যুব ও নারীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ চাই, এ মানববন্ধনে ১শতজন ইয়ুথ সদস্য অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone