শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
লালমনিরহাটবাসীকে জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জনাব মোঃ আলী হাসান নয়ন পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

লালমনিরহাটবাসীকে জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জনাব মোঃ আলী হাসান নয়ন পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

আলোর মনি রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যকরী সদস্য ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এবং লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জনাব মোঃ আলী হাসান নয়ন লালমনিরহাট জেলাবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জনাব মোঃ আলী হাসান নয়ন লালমনিরহাট জেলাবাসীর উদ্দেশ্যে বলেন, চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারীর এ সংকটকালে বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এলো শান্তি, সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা।

 

জনাব মোঃ আলী হাসান নয়ন আরও বলেন, আত্মত্যাগ ও আল্লাহর প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল আযহা। কোরবানীর এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

 

জনাব মোঃ আলী হাসান নয়ন সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারক বাদ জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে পবিত্র ঈদ উল আযহার আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

 

শুভেচ্ছান্তে-

 

জনাব মোঃ আলী হাসান নয়ন,

কার্যকরী সদস্য,

বাংলাদেশ আওয়ামী লীগ, লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট।

ও

যুগ্ম সাধারণ সম্পাদক,

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা, লালমনিরহাট।

এবং

পরিচালক,

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone