শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
লালমনিরহাটে বেসরকারি স্বাস্থ্য সেবায় বেহাল দশা

লালমনিরহাটে বেসরকারি স্বাস্থ্য সেবায় বেহাল দশা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: করোনা পরিস্থিতিতে লালমনিরহাটে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের জরুরি রোগীদের ভর্তি নিচ্ছে না বেসরকারি হাসপাতাল-ক্লিনিক। পাশাপাশি ব্যয়ভার কমাতে কর্মচারী ও স্বাস্থ্যকর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সেবা পাওয়া যাবে না-এই ভাবনায় একদিকে সেখানে রোগীরা আসা কমিয়ে দিয়েছে। অন্যদিকে রোগী কমতে থাকায় স্বাস্থ্যকর্মীদের বেতনসহ আনুষঙ্গিক ব্যয়ভার নিয়ে মহাসংকটে পড়েছে হাসপাতাল-ক্লিনিকগুলো।

জানা যায়, লালমনিরহাটের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো অধিকাংশ ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসক বা অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ওপর নির্ভর করে পরিচালিত হয়ে থাকে। কিন্তু করোনায় চিকিৎসকরাও ব্যক্তিগত সুরক্ষার অজুহাতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ার বড় ধাক্কা লেগেছে বেসরকারি স্বাস্থ্য সেবায়।

আরও জানা গেছে, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকই ইনডোর, আউটডোর, ডায়াগনস্টিক, অপারেশন কার্যক্রম সীমিত করেছেন। এখন রোগী ও চিকিৎসক শূন্য প্রায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone