শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী বাবুরহাট সীমান্তের বারোগরি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে সুবল চন্দ্র (৩৫) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সুবল চন্দ্র ওই ইউনিয়নের ফলিমারী গ্রামের পেল্কু চন্দ্রের ছেলে।

 

স্থানীয়রা জানায়, বুধবার (১৪ জুলাই) ভোর রাতে ওই এলাকার বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে সুবল চন্দ্রসহ ৫জন থেকে ৬জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে গরু পারাপারের চেষ্টা করে। এ সময় ভারতর কোচবিহার জেলার ৭৫ বিএসএফের কইমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুরে। এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই সুবল চন্দ্রের মৃত্যু হয়। বুধবার (১৪ জুলাই) সকালে সীমান্তের শূন্যরেখায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ও বিজিবি গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

 

তবে এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি’র পক্ষ থেকে কেউই কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone