শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০৪দিন পর কবর থেকে উঠলো কাচুয়ানীর লাশ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারীতে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলার ১০৪দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ তুলেছেন পুলিশ।

 

জানা যায়, আদিতমারী উপজেলার মহিষতুলি গ্রামে গত ৮ মার্চ কাচুয়ানী বেগমকে হত্যা করে এ সংক্রান্ত একটি মামলা আদালতে হলে মঙ্গলবার (২২ জুন) দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতে আদিতমারী থানা পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য কবর থেকে তোলেন  এবং পোস্ট মর্টেমের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মামলা ও থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত্য কেরামত আলীর পুত্র জাবেদ আলী, আবেদ আলী, হানিফ মিয়াগংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৮ মার্চ কাচুয়ানী বেগমকে তাদের বাড়ীতে হত্যা করে। এমন ঘটনার সূত্র ধরে প্রথমে মৃত কাচুয়ানীর লাশ দাফন করে। পরে আদালতে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন কাচুয়ানীর পুত্র হানিফ মিয়া। বিজ্ঞ আদালতে মামলাটির বাদীর জবান বন্দি মোতাবেক ৭জনের নামে মামলা রেকর্ড করেন। দীর্ঘ দিন পর পুলিশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার (২২ জুন) কাচুয়ানীর লাশ কবর থেকে উঠান।

এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রট হিসেবে উপস্থিত থেকে পুলিশ লাশটি কবর থেকে উঠান এবং হাসাপাতাল মর্গে প্রেরণ করেন।

 

মামলার বাদী ও স্থানীয় অনেকে জানান, এই হত্যা মামলাটির সঠিক তদন্ত হওয়া দরকার।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone