শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
বকেয়া প্রশিক্ষণ ভাতা দ্রুত প্রাপ্তির দাবিতে মানববন্ধন

বকেয়া প্রশিক্ষণ ভাতা দ্রুত প্রাপ্তির দাবিতে মানববন্ধন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এ প্রশিক্ষণরত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ  চলতি অর্থ বছরের ডিপিএড প্রশিক্ষণের বকেয়া ভাতা দ্রুত প্রাপ্তির দাবীতে মানববন্ধন করেছে।

 

রোববার (২০ জুন) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন থেকে প্রশিক্ষার্ণী শিক্ষকগণ বলেন, ২০২০ সালের জুন থেকে ডিপিএড প্রশিক্ষণ শুরু হয়ে মাত্র ৬মাসের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়েছে। তবে প্রশিক্ষার্ণীদের ভার্চুয়াল প্রশিক্ষণের জন্য মোবাইল সেট ক্রয়, মাসিক ইন্টারনেট বিল, এ্যাসাইনসেন্ট প্রস্তুত, পুস্তক রিভিউ, লগ বইসহ প্রশিক্ষণের নানা কাজে প্রাপ্ত ভাতার চেয়ে বেশি খরচ হয়ে যায়। প্রশিক্ষণের শেষ পর্যায়ে এসে পুরাতন প্রশিক্ষণার্থীদের ১২মাসের ও নতুন প্রশিক্ষণার্থীদের ৬মাসের ডিপিএড প্রশিক্ষণ ভাতা বকেয়া রয়েছে। তারা দ্রুত প্রশিক্ষণের বকেয়া ভাতা প্রদান করে ভাইভা পরীক্ষা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণের প্রতি দাবী জানায়। মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে তারা স্মারকলিপি প্রদান করে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক তাহেদুল ইসলাম লিটু, মিনাজুল ইসলাম, খাদিজাতুল কোবরা প্রমুখ। এ সময় লালমনিরহাট পিটিআই এর ডিপিএড ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone