শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পাটগ্রামে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

পাটগ্রামে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: সারা দেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদের মধ্যে প্রথম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। সারা দেশের ন্যায়  লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়ও নির্মিত মডেল মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাটগ্রাম উপজেলায় শহীদ আফজাল মিলনায়তনে অনলাইনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন

লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, জেলা প্রশাসক আবু জাফর, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল প্রমূখ।

 

পরে পাটগ্রাম উপজেলার পৌরসভার মির্জারকোট বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাশে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদটি ঘুরে দেখেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone