শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত
রেল প্রকৌশল বিভাগে টিএলআর পদে নিয়োগে দূর্নীতির অভিযোগ উঠেছে

রেল প্রকৌশল বিভাগে টিএলআর পদে নিয়োগে দূর্নীতির অভিযোগ উঠেছে

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট রেল প্রকৌশল বিভাগে ৮৪জন টিএলআর নিয়োগে প্রায় ৩কোটি টাকা দূর্নীতির অভিযোগ উঠেছে দফতরটির এইএন সহকারী প্রকৌশলী সাইদুর রহমান খন্দকারের বিরুদ্ধে।

 

জানা যায়, লালমনিরহাট রেল প্রকৌশল বিভাগে টিএলআর পদে ৮৪জন নিয়োগ দিবে। সেই নিয়োগ সরকারী নিয়ম অনুযায়ী আগের যারা এই দফটির টিএলআর (মাস্টার রোল) কর্মরত ছিল তাদের পাওয়ার কথা থাকলেও তা না করে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় দালালের মাধ্যমে মোটা অংকের ঘুষের বিনিময়ে নতুন করে ৮৪জনের নামের তালিকা তৈরি করে টিএলআর পদে নিয়োগ দিয়েছেন দফতরটির উপ-প্রকৌশলী সাইদুর রহমান খন্দকার।

আর শাক দিয়ে মাছ ঢাকতে আগের মাস্টার রোল লিস্টে পুরাতনদের নামের পাশে লিখে দিয়েছেন কাগজ উই পুকায় কেটেছে।

 

এই ঘটনা প্রকাশ হওয়ার পর টক অব দ্য টাউনে পরিনত হয়েছে। লালমনিরহাটে নিয়োগ বাণিজ্য এর আগে এতো টাকার কোন ঘটনা প্রকাশ পায়নি তাই সর্বত্রই আলোচনা সমালোচনার ঝড় বইছে।

 

নাম প্রকাশ না করার শর্তে মাস্টার রোলে টিএলআর পদে কর্মরত একাধিক কর্মী সাংবাদিকদের জানান, এইএন সাইদুর রহমান খন্দকার আমাদের পেটে লাথি মেরে নতুনদের নিয়োগ দিয়ে প্রায় ৩কোটি টাকা লুটে নিয়েছে। আমাদের অধিকার আমরা ফিরে চাই। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার বিচার চাই।

 

এ বিষয়ে এইএন সহকারী প্রকৌশলী সাইদুর রহমান খন্দকারকে টিএলআর পদে টাকা নিয়ে পুরাতনদের বঞ্চিত করে নতুনদের নিয়োগের কারন জানতে চাইলে তিনি সাংবাদিকদের নিউজ করতে নিষেধ করেন।

 

লালমনিরহাট রেল ডিভিশনের প্রকৌশলী আনোয়ার হোসেন এই ঘটনার বিষয়ে তার অফিসে একাধিক বার গিয়েও তার সাথে দেখা করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone