শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
ইটাপোতা-আনন্দ বাজার-বনগ্রাম কাঁচা রাস্তার যেন মরণ ফাঁদ

ইটাপোতা-আনন্দ বাজার-বনগ্রাম কাঁচা রাস্তার যেন মরণ ফাঁদ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা বর্ধমান হাউস বুলুর মোড় থেকে কুলাঘাট ইউনিয়নের আনন্দ বাজার-বনগ্রাম পর্যন্ত একটি কাঁচা রাস্তা রয়েছে। এটি বর্তমানে জনসাধারণের জন্য মরণ ফাঁদ পরিণত হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন অগণিত লোক যাতায়াত করে। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার ছাত্র-শিক্ষকসহ বুলুর বাজার-আনন্দ বাজার-বনগ্রাম-মেঘারাম বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা এবং লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন অফিসের কর্মচারী-কর্মকর্তাসহ সকলকেই এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় প্রতিবছর বর্ষায় বহু স্থান ক্ষতিগ্রস্ত হয়। ২০১৭ সালের বর্ষায় যে সমস্ত স্থানের ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও মেরামত করা হয়নি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এলাকাবাসী কাঁচা রাস্তাটি পাকা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। কাঁচা রাস্তাটি পাকা হওয়া আবশ্যক বলে জানিয়েছে ভুক্তভুগী জনসাধারণ।

 

ইটাপোতা গ্রামের আবু মোক্তাদের বলেন, শুকনো মৌসুমে ধুলোবালি আর এখন বর্ষাকালে কাঁদা মাটি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে দূর্ঘটনার শংকা থাকে। দ্রুত এ সড়কটি পাকা করণের দাবি করছি।

 

বনগ্রামের তারেক বলেন, ইটাপোতা-আনন্দ বাজার-বনগ্রাম কাচা রাস্তাটি পাকা হলে জনসাধারণের দূর্ভোগ কিছুটা কমে যাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone