শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিশুর বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪জন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ীতে দুই পরিবারের দুই শিশুর বিবাদের জেরে দুই অভিভাবক পক্ষের সংঘর্ষে আহত ৪জন। মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ সংক্রান্ত ঘটনায় আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, সাপ্টীবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় শিশু লাবনী আক্তার (৭) ও শিশু রাসেল (৮) এর মধ্যে কথাকাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এরই জেরে পরে উভয় পরিবারের অভিভাবকদের দুই পক্ষের মধ্যে দেশীয় লাঠি সোডায় মারামারি হয়। এ সময় হোসেন আলী, সুমনাসহ ৪জন গুরুত্বর আহত হয়। এছাড়াও সুমনার মা ময়না বেগমের শ্লীলতাহানি ঘটে।

 

এ ব্যাপারে লাভলু মিয়া, ফজলু মিয়া, লিটন মিয়া, আঃ সাত্তার, আব্দার আলী, লিমন, সোহাগী বেগম, হাসিনা বেগম, সুফিয়া বেগম, লিলি বেগম ও লিয়াকত আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

 

এ সংক্রান্ত বিষয়ে রফিক বাদী হয়ে আদিতমারী থানায় একটি অভিযোগ করলে ঘটনাস্থলে তদন্ত করেন এসআই প্রদীপ। তবে ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও অভিযোগটি রহস্যজনক কারণে নথিভুক্ত করেনি ওই থানার অফিসার ইনচার্জ এ অভিযোগ বাদী পক্ষের লোকজনের।

 

এ বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গেছে তদন্তকারী কর্মকর্তার নিকট।

 

গুরুত্বর আহত হোসেন আলী রংপুর মেডিকেলে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone