শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আহত একজন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র গুলিতে মিলন ইসলাম (২৬) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মে) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

 

গুলিবিদ্ধ মিলন ইসলাম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের সাপ্টীবাড়ী এলাকার রাজা মিয়ার পুত্র।

 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় সীমান্ত সূত্রে জানা গেছে, দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলার এলাকার চওড়াটারী বজলার দিঘী সীমান্ত পথে মিলনসহ ৫-৬জন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। তারা ভারতীয় গরু আনার সময় কোচবিহার ১০০ বিএসএফ ব্যাটালিয়নের পদ্ম ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন মিলন। এ সময় মিলনের সঙ্গীরা তাকে উদ্ধার করে পালিয়ে চলে আসে।

 

লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধ মিলন ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় সকাল সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone