শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে ৯ম শ্রেণির ছাত্রের মৃত্যু

মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে ৯ম শ্রেণির ছাত্রের মৃত্যু

আলোর মনি রিপোর্ট: মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে গরুর সাথে ধাক্কা লেগে সাফিউল ইসলাম শিপন (১৫) নামে এক ৯ম শ্রেণি ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৪ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সে বুড়ির বাজার উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। নিহত সাফিউল ইসলাম শিপন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী গ্রামের একরামুল হক মিঠু পুত্র।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী গ্রামে মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে গরুর সাথে ধাক্কা লাগে। পরে পাকা রাস্তায় পড়ে গিয়ে আহত হন। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যান।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone