শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে ডিমসহ অজগর সাপ উদ্ধার

লালমনিরহাটে ডিমসহ অজগর সাপ উদ্ধার

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং খেন্টিরপাড় এলাকা থেকে ১টি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (২৩ মে) সকালে কৃষক ক্ষেতে কাজ করতে গিয়ে দেখতে পায় ক্ষেতে ব্যারা দেয়া জালে অজগর সাপটি আটকা পড়েছে।  পরে পুলিশকে খবর দিলে পাটগ্রাম থানা পুলিশ ১টি ডিমসহ অজগর সাপ টিকে উদ্ধার করেছে।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, অজগর সাপটি ডিমসহ থানা হেফাজতে রয়েছে। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে।

 

এদিকে এলাকাবাসীর ধারনা অজগরটি  ভারতের সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের সীমান্ত এলাকায় ঢুকেছে। আবার কেউ বলছে অজগরটি বাংলাদেশের সীমান্ত এলাকার জঙ্গল থেকে লোকালয়ে এসেছে। সাপটি প্রায় ৬ফুট লম্বা ও ১টি ডিমসহ উদ্ধার করা হয়েছে। সাপটি একনজর দেখার জন্য সাধারণ জনগণ ভির করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone