শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
লালমনিরহাটে টিআর ও কাবিটা প্রকল্পের কাজ এগিয়ে চলছে

লালমনিরহাটে টিআর ও কাবিটা প্রকল্পের কাজ এগিয়ে চলছে

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপির বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প (কাবিটা) উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

 

শনিবার (২২ মে) সকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মন্ডলের বাড়ী হইতে মাষানকুড়া পর্যন্ত ও মিন্টুর বাড়ী হইতে ত্রিমোনী ব্রীজ পাকা রাস্তা পর্যন্ত এবং ভবেশ ডাক্টার এর বাড়ী হইতে ওকড়াবাড়ীর পাকা রাস্তা পর্যন্ত কাচা রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। এ ছাড়াও আগামীকাল থেকে রাজপুর, হারাটি, কুলাঘাট, মহেন্দ্রনগর, খুনিয়াগাছসহ অন্যান্য ইউনিয়নে শুরু হবে।

 

জানা গেছে, ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপির বরাদ্দের উন্নয়ন মূলক কাজ ধর্মীয় উপাসনালয়- বালাটারী জামে মসজিদ, মাঝাপাড়া জামে মসজিদ, জুম্মাপাড়া জামে মসজিদ, বাবড়ী মসজিদ, কুলাঘাট বাজার জামে মসজিদ, নবীনগর জামে মসজিদ, খুটামারা সালামিয়া হাফিজিয়া মাদ্রাসা, ৬নং ওয়ার্ড মুন্সীপাড়া বালিকা হাফিজিয়া মাদ্রাসা, টাংরুর বাজার মাদ্রাসা হারাটী, হারাটি ডি এস আই দাখিল মাদ্রাসা, শ্রী শ্রী গৌরী শংকর মন্দির, খুনিয়াগাছ হাজী জফুর উদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে চলছে। তাছাড়া ও মাননীয় এমপি মহোদয় লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৩০টি মসজিদে ১০হাজার করে টাকা ও ৫টি মন্দিরে ১৫হাজার করে টাকা বরাদ্দ দিয়েছেন।

 

লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, টিআর ও কাবিটা উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব উন্নয়নের মধ্যে রয়েছে রাস্তা সংস্কার/মেরামত, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার কাজ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone