শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
লালমনিরহাটে ভূট্টাক্ষেত থেকে জীবিত নবজাতক শিশু উদ্ধার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

লালমনিরহাটে ভূট্টাক্ষেত থেকে জীবিত নবজাতক শিশু উদ্ধার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সবেতুল্লা এলাকায় ভুট্টা ক্ষেত থেকে এক ফুটফুটে নবজাতক কণ্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে মোহাম্মদ আলী স্ত্রী মীনা বেগম।

 

জানা গেছে, শুক্রবার (২১ মে) সকালে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সবেতুল্লা এলাকার ভুট্টা ক্ষেতের চিকন আইলের (রাস্তা) মধ্যে রক্তসহ দেখতে পান। পরে মিনা বেগম শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে লোকজন এক নজর দেখার জন্য ওই দম্পত্তির বাড়িতে ভিড় জমান।

 

থানা পুলিশ বিষয়টি জানতে পেয়ে পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম ও উপ- পুলিশ পরিদর্শক (এসআই) হাসান নবজাতক শিশুসহ দম্পতিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে পাটগ্রাম থানার নারী ও শিশু সেলে রাখা হয়।

 

পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম নবজাতক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বর্তমানে থানার নারী ও শিশু সেলে রাখা হয়েছে। ছোট্ট শিশুর জরুরী পরিচর্যার প্রয়োজন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পাটগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে উদ্ধারকারী দম্পত্তির জিম্মায় দেয়ার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে উপযুক্ত অভিভাবক পাওয়া না গেলে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone