শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিলসহ ৩জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার হামের উপসর্গ নিয়ে ২টি শিশু হাসপাতালে ভর্তি সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক আহত ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গরু এবং কসমেটিকস জব্দ সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত বাল্যবিবাহ করালে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি র‍্যাবের অভিযানে ২৯৮ বোতল এসকাফ উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আদিতমারী উপজেলায় ভেজাল ধান বীজ বিক্রির দায়ে ৫০হাজার টাকা জরিমানা

আদিতমারী উপজেলায় ভেজাল ধান বীজ বিক্রির দায়ে ৫০হাজার টাকা জরিমানা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিভিন্ন জায়গায় অনুমোদনবিহীন মেয়াদ উর্ত্তীন ও ভারতীয় ভেজাল ধান বীজ বিক্রি হচ্ছে দীর্ঘদিন যাবত। এ খবর পেয়ে অভিযানে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিনকে সাথে নিয়ে মাঠে নামেন আদিতমারী উপজেলা কৃষি বিভাগের লোকজন । অভিযানের প্রথম দিনেই ভেজাল ও মেয়াদোর্ত্তীন ধান বীজ বিক্রির দায়ে আদিতমারী উপজেলার বিভিন্ন দোকান থেকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার ৭ জুন দুপুরে আদিতমারী উপজেলায় অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন।

আদিতমারী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার বাজারগুলোতে অসাধু কিছু ব্যবসায়ী মেয়াদ উর্ত্তীন এবং ভেজাল ধানের বীজ বিক্রি করে কৃষকদের সাথে প্রতারণা করে আসছেন। আদিতমারী উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে  ব্যবসায়ীদের একাধিকবার সতর্ক করা হলেও তারা এসব ভেজাল এবং মেয়াদ উর্ত্তীন বীজ বিক্রি থেকে বিরত থাকেননি। তারা কৃষকদের সাথে প্রতারণা করে লাভবান হচ্ছেন।

অবশেষে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন আদিতমারী থানা পুলিশকে সাথে  নিয়ে আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী বাজার, দেবীর পাট ও ভেলাবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে ৫টি দোকানে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বেশ কিছু মেয়াদ উর্ত্তীন ধান বীজ জব্দ করা হয়। পরে এসব ধান বীজ বাজারজাত না করে বাজেয়াপ্ত করতে নির্দেশ প্রদান করা হয়। এ দিকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় সাধারণ জনগণকে জরিমানা করা হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন সাংবাদিকদের বলেন, কৃষকদের সাথে প্রতারণা করে কোন ব্যবসায়ী লাভবান হবেন এটা মেনে নেয়া যায় না। এ ধরণের ভেজাল বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবেন বলে তিনি দাবী করেন।

ভেজাল বিরোধী অভিযানের সময় আদিতমারী উপজেলা কৃষি কর্সকর্তা কৃষিবিদ আলী নূর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এম এম জামান শাহিনসহ আদিতমারী থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone