শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
হাতীবান্ধায় সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

হাতীবান্ধায় সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ মে) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের হাতীবান্ধা উপজেলা গেটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন লালমনিরহাট মফস্বল সাংবাদিক ফোরাম ও হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাব।

 

হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন স্থানীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দুলাল, সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন, মোহনা টেলিভিশন প্রতিনিধি সুমন খান, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

 

বক্তাগণ, সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছাসহ জড়িত সকলের বরখাস্ত করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগের দাবীও করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone