শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
মরহুম জহুরুল হক মামুন-এঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

মরহুম জহুরুল হক মামুন-এঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

আলোর মনি রিপোর্ট: বুধবার (১৯ মে) বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক মরহুম জহুরুল হক মামুন-এঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং ছিন্নমূল দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

সকাল ৯টায় বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টা ১৫মিনিটে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্য এবং মরহুম জহুরুল হক মামুন-এঁর আত্মার শান্তি কামনা করে ১মিনিট নীরবতা পালন। সকাল ৯টা ৩০মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম জহুরুল হক মামুন-এঁর প্রতিকৃতিতে মাল্যদান, বাদ জোহর কবর জিয়ারত, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল এবং ছিন্নমূল দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ।

 

এ সময় লালমনিরহাট জেলা ছাত্রলীগ, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগ, লালমনিরহাট পৌর ছাত্রলীগ, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, মরহুম জহুরুল হক মামুন ১৯৭৩ সালের ১৪ এপ্রিল লালমনিরহাট জেলা শহরের পুরান বাজার এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মোঃ গোলাম মোস্তফা মস্তু। তাঁর মাতা মরহুমা মনোয়ারা বেগম। তাঁর স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমীন। কন্যা মিহিরা হক স্নেহা ও পুত্র মোঃ মাজহারুল হক শ্রাবন। পাঁচ ভাই বোনের মধ্যে মরহুম জহুরুল হক মামুন ছিলেন সবার বড়। ২০১৫ সালের ১৯ মে শারীরিক অসুস্থ্যতার কারনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল হক মামুন মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone