শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
লালমনিরহাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

লালমনিরহাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় হর চন্দ্র (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১৭ মে) বিকেলে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হর চন্দ্র ওই গ্রামে বাসিন্দা।

 

স্থানীয়রা জানায়, দুপুরে হর চন্দ্রের ২ছেলে প্রাণ কৃষ্ণ ও পবিত্র চন্দ্রের মধ্যে বোরো ধানের খড় শুকানো নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ২ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বাবা হর চন্দ্র চেষ্টা করেও থামাতে পারেননি তাদের বিবাদ। পরে বিকেলে পরিবারের লোকজন বাড়ির গোয়াল ঘরে বৃদ্ধ হর চন্দ্রের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone