শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
লালমনিরহাটের মোগলহাটে এসএসসি- ২০১৩ ব্যাচের ঈদ উপহার বিতরণ

লালমনিরহাটের মোগলহাটে এসএসসি- ২০১৩ ব্যাচের ঈদ উপহার বিতরণ

রনজিৎ কুমার রায়, স্টাফ রিপোর্টার :

বর্তমান সময়ে করোনাভাইরাসের কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে। মৌলিক চাহিদা পুরণে হিমসিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

সংকটাপন্ন হয়ে পড়ায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ম্লান হতে চলেছে অনেকের। এমন পরিস্থিতিতে এসব নিম্ন আয়ের কর্মহীন অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পাশে দাঁড়িয়েছে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের নিজ অর্থায়ন ও পরিচালনায় শুক্রবার (২২ মে) রাতে ও শনিবার (২৩ মে) সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়িতে গিয়ে ১শত কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদের উপহার হিসেবে প্রতিটি পরিবারের মাঝে সেমাই, চিনি ও মুড়ি বিতরণ করা হয়।

এসব বিতরণ কালে ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৩ ব্যাচের সকল শিক্ষার্থী সার্বিক ভাবে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone