শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বেপরোয়া ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত
কোভিড-১৯ মোকাবেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

কোভিড-১৯ মোকাবেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

আলোর মনি রিপোর্ট: বৃহস্পতিবার (৬ মে) শেখ কামাল স্টেডিয়ামে লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কোভিড-১৯ (২য় ঢেউ) মোকাবেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন সাবেক এমপি, লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডঃ সফুরা বেগম রুমী। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা, উপজেলা, পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, কোভিড-১৯ (২য় ঢেউ) মোকাবেলায় অসহায় ও দুঃস্থ ৩শতজন মানুষের জন্য ৫কেজি চাল, ৩কেজি আলু, মুসরের ডাল ১কেজি, চিনি ১কেজি, সয়াবিন তেল ১কেজি, লবন ১কেজি, সেমাই ৫শত গ্রাম বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone