শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক

কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে

আলোর মনি রিপোর্ট: “কৃষ্ণচূড়া তোমার রঙে/ ছড়ায় কত আলো!/ আমার ছোট্ট অণু যে নেই/ লাগছে না তাই ভালো!” -কবি সৈম্যকান্তি চক্রবর্তীর কালজয়ী “কৃষ্ণচূড়া” কবিতার চরণগুলি আজ আর তেমন বাস্তবে দেখা যায় না। দেখা মেলে না লাল রঙে রাঙানো কৃষ্ণচূড়া ফুলের লহিত লাল রং। জলবায়ু পরিবর্তন আর বিভিন্ন সামাজিক কারনে হারিয়ে যেতে বসেছে চির চেনা কৃষ্ণচূড়া গাছগুলো।

এখন আর আগের মত গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার ডালে কোকিল দেখা যায় না।

শহর জীবনের কর্মব্যস্ততায় হয়তো শিরদাঁড়া উচু করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়াকে পাশ কাটিয়ে গেছেন অনেকে। কিন্তু এক পলক দৃষ্টিতে যারা দেখেছেন রক্ত রাঙা একঝাক কৃষ্ণচূড়া ফুটে উঠতে; তারা কেবলই হয়েছেন পুলকিত।

পুলক ছড়িয়েছে, ছড়াবে মনে প্রাণে। নতুন বছরে নতুন করে রাঙিয়ে যেতে কৃষ্ণচূড়ার সাজে মন সাজালে ক্ষতি কি? এতো কৃষ্ণচূড়ার ফুলে মুগ্ধ দৃষ্টি দেওয়ার দিন। মেঘলা আকাশ কিংবা মেঘমুক্ত। গাছের মগডালে জেগে ওঠা কৃষ্ণচূড়ার জুড়ি নেই বটে। সেই সঙ্গে যদি হালকা বাতাসের দোল খাওয়া দৃষ্টি চোখের কোণে আটকায় তাহলে উপভোগে বাদ যায়নি কিছু। আর যদি দেখা না হয়ে থাকে, সময়ের ব্যস্ততায় কিংবা চোখ এড়ানোর ফলে তবে সুযোগ তো রয়েছেই।

সৌভাগ্যক্রমে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় এ ফুলটির গাছ এখনও টিকে রয়েছে।

লালমনিরহাট জেলার শহরের রেলওয়ে স্টেশন হতে লালমনিরহাট সরকারি কলেজ সড়কের পাশে দন্ডিত অসংখ্য কৃষ্ণচূড়া গাছে লাল রঙের হাজারও ফুল ফুটিয়ে প্রাকৃতিতে এনেছে এক অন্যরকম প্রকৃতি।

আমাদের এই বাংলাদেশে মূলত দুই ধরনের কৃষ্ণচূড়া ফুল ফুটতে দেখা যায়। একটি আগুনের মত উজ্জ্বল লাল, অন্যটি লাল ও সামান্য হলুদ। তবে লাল কৃষ্ণচূড়ার প্রাচুর্যই বেশি চোখে পড়ে। লাল হলদেটে  রঙের কৃষ্ণচূড়া বর্তমানে বেশ বিরল।

কৃষ্ণচূড়া গ্রীষ্মের অতি পরিচিত একটি ফুল। বাঙালির কবিতা, সাহিত্য, গান ও বিভিন্ন উপমায় এ ফুলের কথা নানা ভঙ্গিমায় উঠে এসেছে। শোভাবর্ধন কারী এ কৃষ্ণচূড়া বৃক্ষটি দেশের গ্রাম-বাংলার পাশাপাশি এখনও তার নড়বড়ে অস্বিত্ব নিয়ে কোন রকমে টিকে আছে লালমনিরহাট জেলা শহরের পথে প্রান্তরে।

 

জানা গেছে, কৃষ্ণচূড়ার আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাষ্কায়। ভীনদেশী এ ফুলের বৃক্ষগুলো আমাদের বাংলাদেশে এসে নতুন নামে পরিচিত হয়ে উঠেছে। ধারণা করা হয় রাধাঁ ও কৃষ্ণের নাম মিলিয়ে এ বৃক্ষের নাম হয়েছে কৃষ্ণচূড়া। এর বড় খ্যাতি হলো গ্রীষ্মে যখন এই ফুল ফোটে, এর রূপে মুগ্ধ হয়ে ব্যস্ত পথচারীও থমকে তাকাতে বাধ্য হন। এ ফুলের সৌরভে শালিক, ফিঙ্গে, ঘুঘুসহ দেশি প্রজাতির নানা পাখি আজ মাতোয়ার।

 

কবি ও সাহিত্যিক হেলাল হোসেন কবির বলেন, কৃষ্ণচূড়া ফুল ফুটে লালমনিরহাটের স্টেশন সড়ক রক্তিম রঙে লাল হয়েছে। যা দেখতে প্রকৃতি প্রেমিদের ভালো লাগছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone