শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-২

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রাকের সাথে ধান মাড়াই ট্রলির সংঘর্ষে ইয়াসিন আলী বাবু (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। এ সময় আরও ২জন আহত হয়।

 

শনিবার (১ মে) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ইয়াসিন আলী বাবু কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর আহতরা হলেন- নিহতের ছোট ভাই ইমরান (২০) ও একই গ্রামের জাহেদুর রহমান (২৫)।

 

জানা যায়, ধান মাড়াই করে শ্যালো মেশিন চালিত একটি ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলো তারা। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক ধান মাড়াইয়ের ট্রলিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে যায় ট্রলিতে থাকা ৩জন গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আর অপর ২জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিহতের চাচা কলেজ শিক্ষক মাহাবুব হোসেন জানান, আমার বড় ভাইয়ের ছেলে ধান মাড়াই করার জন্য ট্রলি আনতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে সদস্য ট্রাক ও থ্রি হুইলার উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone