শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ

বিরহের চব্বিশ বছর

জাকি ফারুকী:

আসলে আমার কাছে কোন জবাব নেই,

আমিতো এমনই,

চন্দ্রালোকে ভেসে যাওয়া, বিমুগ্ধ রাত্রি,

জোয়ারে তখন ফুলে ওঠে জল,

রাতজাগা পাখি স্বভাবের বশে,

ডেকে ওঠে,

বুকের মাঝে পুষে রাখা নির্ঘুম রাত্রি,

আরো দীর্ঘ হতে থাকে।

 

পরবাসী এমন রাত্রির নিঝুম প্রহরে,

তুমি কাছে এসে দাঁড়ালে।

তোমার দিকে তাকানোর চোখ নেই ,

পলাতকা জীবন, রাত্রির নিঃশ্বাসে

বেদনায় বিধুর এখন,

তুমি হাত দুটো ধরে, বুকের পরে আবেশে জড়াও শব্দহীন আলিঙ্গনে।

 

রাত্রির কাছে, নীরবতা ছাড়া আর কোন প্রার্থনা জানাতে পারোনা কেন।

ভোরের শব্দ নেমে আসে,

বাতাসের অনুভবে ঘনান্ধকার জুড়ে

শুধু তুমি ভেসে থাকো,

এমন সবুজ জীবন আমার,

ক্ষয়ে যেতে থাকে, বিরহের চব্বিশ বছর।

 

২৭/৪/২০২১

টিনটনফলস্

নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone